বিশেষ প্রতিনিধি, nipon।।
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবারও টানা চার দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। নির্বাচন উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) ও পরের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের পরের দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) এবং এর পরের দিন ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসেবে টানা চার দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।
এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা তিন দিন শিল্প-কারখানার শ্রমিকদের ছুটি থাকবে।