বিশেষ প্রতিনিধি, nipon।।
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা অভিযোগ তুলেছেন তার পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে বের করে দেওয়ায় নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তাৎক্ষণিক বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তাসনিম জারার পোলিং এজেন্টরা ওই আসনের ভোটার না এমন অজুহাতে তাদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন এমন কোনো নিয়ম নেই যে, পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-৯ আসনের এই প্রার্থী ঢাকা-১১ আসনে ভোট দেন। সকাল ৮টা ৪০ মিনিটে তিনি খিলগাঁওয়ের তালতলা প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন।