বিশেষ প্রতিনিধি, nipon।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের জামায়াতের ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় তিনি তার ভোট প্রদান করেন।
সকাল সাড়ে ৭ টায় ভোটগ্রহণ শুরুর পর সকালেই তিনি কেন্দ্রে প্রবেশের সময় সমর্থকদের একটি ছোট দল উপস্থিত থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় এবং তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং ভোটগ্রহণ কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ঢাকা-১৩ আসনে ৪ লাখের বেশি ভোটার নিয়ে কেন্দ্রটিতে সার্বিকভাবে উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নারী ও পুরুষ ভোটারদের জন্য পৃথক পৃথক বুথের ব্যবস্থা রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ এই আসনে ভোটারদের উপস্থিতি ও প্রার্থীদের প্রচারণা ঘিরে শুরু থেকেই নানা সমালোচনা থাকলেও সবার নজর এখন ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশের দিকে।