বিশেষ প্রতিনিধি, nipon।।
ঢাকা-১৩ আসনে (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে হারিয়ে বিজয়ী হয়েছেন ২ হাজার ৩২০ ভোটের ব্যবধানে।
নির্বাচন কমিশনের ফলাফলে জানা যায় ধানের শীষ প্রতীকে ববি হাজ্জাজ পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭টি ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীক নিয়ে মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭টি ভোট।