বিশেষ প্রতিনিধি, nipon।।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি।
পোস্টে মোদি বলেন, এই বিজয়ে তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণ আস্থার পরিচয় দিয়েছে। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক দেশ হিসেবে বাংলাদেশের সমর্থনের সঙ্গে থাকবে। তিনি আরও বলেন, আমাদের বহুমুখী সম্পর্ককে শক্তিশালী করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।