বিশেষ প্রতিনিধি, nipon।।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা কল্পনা তৈরি হওয়ায় পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিক্ষোভের মুখে পাকিস্তান সরকার ইমরান খানকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে হাসপাতালে ইমরানের স্বাস্থ্য পরীক্ষাও করা হবে।
আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খান তার দৃষ্টিশক্তির ৮৫ শতাংশই হারিয়ে ফেলেছেন এবং বর্তমানে তার দৃষ্টিশক্তির মাত্র ১৫ শতাংশ টিকে আছে। সুপ্রিম কোর্টে ইমরানের মেডিকেল প্রতিবেদনে এমনটাই জানানো হলে ইমরান খানকে অবশেষে কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের খবরে স্বস্তির শ্বাস নিলেন পিটিআই নেতারা এবং তার পরিবার।
ইমরান খানকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী নিশ্চিত করে বলেছেন,ইমরান খানকে তার সন্তানদের সঙ্গে কথা বলার সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং একটি মেডিকেল বোর্ড গঠন হবে।
এর আগে ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিত করতে তেহরিক-ই-তাহফুজ-আইন-ই-পাকিস্তানের সদস্যরা পাক পার্লামেন্টের বাইরে অবস্থান নেয়। দেশটির বিরোধী দলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাস ও মাহমুদ খান সঙ্গে পিটিআই চেয়ারম্যান গোহার আলী খান গত শুক্রবার জুমার নামাজের পর অবস্থান কর্মসূচি শুরু করেন এবং পাশাপাশি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীও কে-পি হাউজে আন্দোলন অব্যাহত রাখেন।