বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর বাড্ডায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম–এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাসায় প্রবেশের সময় নাহিদ ইসলাম ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম–কে বুকে টেনে নেন তারেক রহমান। নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল ও হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অপরদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ দলটির অন্যান্য নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ সাক্ষাৎ দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে পারস্পরিক সৌহার্দ্য ও ইতিবাচক সংলাপের ইঙ্গিত বহন করে।