বিশেষ প্রতিনিধি, nipon।।
সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাটোয়ারার নির্বাচন হিসেবে আখ্যা দিয়ে এ নির্বাচনকে মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ১টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এ আহ্বান জানান তিনি।
পোস্টে লেখেন, ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। জনগণের ন্যায্য লড়াইয়ে এখন এ বাটপারেরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।’