বিশেষ প্রতিনিধি, nipon।।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন বসন্তের শুরুতে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হতে পারে।
পোস্টে তিনি লিখেছেন, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো্তে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলা, বরিশাল বিভাগের সব জেলা ও চট্টগ্রাম বিভাগের উত্তরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।