বিশেষ প্রতিনিধি, nipon।।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে। রবিবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য ইসি সূত্রে জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিজয়ী হওয়া বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঢাকা-১৭ আসনেও নির্বাচিত হওয়ায়, গত ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসনের প্রতিনিধিত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন এবং কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। একই তারিখ থেকে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।
অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল ৩ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে মারা যাওয়ায় ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের অন্যান্য শরিকরা ৩টি আসনে জয়লাভ করেছে।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে অবস্থান করছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে, এবং বাকি ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়েছে।