বিশেষ প্রতিনিধি, nipon।।
টানা চার জয়ে গ্রুপ পর্বে আধিপত্য দেখানো ভারতের ভিন্ন রূপ দেখা গেল সুপার এইটের প্রথম ম্যাচে। গতকাল (রোববার) রাতে নিজেদের সর্বোচ্চ ব্যবধানে পরাজয় স্বীকার করেছে স্বাগতিকরা আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার ৭৬ রানের জয় তাদের সেমিফাইনালের আশায় দিয়েছে ধাক্কা । জসপ্রীত বুমরাহর বোলিংয়ে আগে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়া দক্ষিণ আফ্রিকা ২০ রানে হারায় তিন উইকেট। ডেভিড মিলারেরে ৩৫ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস মোড় ঘুরিয়ে দেয় খেলার।
এদিকে ১৮৮ রান তাড়া করতে নামা ভারত ১০ ওভারে ৫ উইকেটে হারিয়ে সংগ্রহ করে ৫১ রান। ভারত দ্রুত উইকেট হারাতে শুরু করলে ১৫ ওভারে কেশভ মহারাজ তিন উইকেট নিলে ম্যাচ হাতছাড়া হয় তাদের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ ম্যাচ অপরাজিত ভারত পেল হারের স্বাদ। রানরেট ৩.৮০ তে নামায় সেমিফাইনালে ওঠার জন্য ভারতের সামনে ভুলের কোনো অবকাশ নেই।
দুই বা ততোধিক দলের পয়েন্ট যদি সমান হয়, তবে কিছু ধাপগুলো অনুসরণ করে তাদের অবস্থান নির্ধারণ করা হবে
* যে দলের জয়ের সংখ্যা বেশি, তারা টেবিলের উপরে থাকবে।
* যদি পয়েন্ট এবং জয় উভয়ই সমান হয়, তবে নেট রান রেট দেখা হবে।
* যদি নেট রান রেটও হুবহু মিলে যায়, তবে ওই দলগুলোর নিজেদের মধ্যকার ম্যাচে যে জিতেছে সে এগিয়ে থাকবে।
* উপরের কোনোটিতেই সমাধান না হলে, ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিং অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে এবং ১ মার্চ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সুপার এইটের দুটি ম্যাচ আছে ভারতের। এই ম্যাচে ভারতকে শুধু জিতলেই হবে না ভাগ্য নির্ধারণ করবে জয়ের ব্যবধান। পরিস্থিতি এতটাই জটিল যে যদি জিম্বাবুয়ে কিংবা ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে হারায় তাহলে আরও চাপ বাড়বে স্বাগতিকদের ওপর। তাই অন্যদের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে ভারতকে। তাই সূর্যকুমার যাদবের দলের সামনে একটাই সমীকরণ বাকি দুটি ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে যাতে নেট রানরেটের ক্ষতি পুষিয়ে নেওয়া যায়।
ভারতের নেট রানরেট বাজে অবস্থায় থাকায় আপাতত বাকি ম্যাচ জিততেই হবে তাদের পাশাপাশি এইডেন মার্করামের দলও যেন বাকি দুটি ম্যাচে জয় পায় তা চাইবে ভারত। কারন তাহলে আর পয়েন্টের হিসাবনিকাশে জটিলতার মুখে পড়তে হবে না তাদের, তবে ভারতের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে যে কোনো অঘটন।