বিশেষ প্রতিনিধি, nipon।।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসলামাবাদের পাকিস্তান ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্সেস (পিআইএমএস)-এ চোখের চিকিৎসার দ্বিতীয় ধাপ সম্পন্ন করেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, ইমরান খানের দৃষ্টিশক্তির উন্নতি হয়েছে।
পিআইএমএস’র নির্বাহী পরিচালক ডা. ইমরান সিকান্দার মেডিকেল আপডেটে জানান, ৭৪ বছর বয়সি ইমরান খানকে সেন্ট্রাল জেল আদিয়ালা থেকে ফলো-আপ চিকিৎসার জন্য আনা হলে তাকে অ্যান্টি-ভিইজিএফ ইনট্রাভিট্রিয়াল ইনজেকশনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এর আগে ২৪ ও ২৫ জানুয়ারির মধ্যরাতে পিআইএমএ ‘র একই অপারেশন থিয়েটারে তাকে প্রথম ইনজেকশন দেওয়া হয়েছিল। প্রথম ডোজের পর তার দৃষ্টিশক্তির উন্নতির ভিত্তিতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এক মাস পর দ্বিতীয় ইনজেকশন দেওয়া হয়।
আল-শিফা আই ট্রাস্ট হাসপাতালের কনসালট্যান্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ আরিফ এবং কনসালট্যান্ট ভিট্রিও-রেটিনাল সার্জন ডা. নাদিম কুরেশি কঠোর মানসম্মত পরিচালন প্রটোকল অনুসরণ করে মাইক্রোস্কোপের সহায়তায় ইনজেকশনটি প্রয়োগ করেন ।
বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড ইনজেকশন দেওয়ার আগে ইমরান খানের ইসিজি ও ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করেন কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট।একজন কনসালট্যান্ট ফিজিশিয়ান পরীক্ষা করার পরে সবশেষে তাকে ক্লিনিক্যালি স্থিতিশীল ও চিকিৎসার জন্য উপযুক্ত ঘোষণা করার পর অপারেশন থিয়েটারে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা ও মানসম্মত প্রটোকল অনুসরণ করে ইনজেকশন প্রয়োগ করা হয়।