বিশেষ প্রতিনিধি, nipon।।
দ্য হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের নেবে না ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দাবি শেষ পর্যন্ত তথ্য সত্যি হয় কি না সেটা সময়ই বলে দেবে। তবে পাকিস্তানি হওয়ায় আজহার মাহমুদকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কোচের চাকরি না দেয়ার দাবি করেছেন তিনি।
আজহার চার বছর আগে সিপিএলের একটি দল থেকে কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন কিন্তু পাকিস্তানি হওয়ায় শেষ পর্যন্ত চাকরি করা হয়নি সাবেক এই পেস বোলিং অলরাউন্ডারের। এমনটা জানিয়ে উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে আজহার বলেন,‘একটি ফ্র্যাঞ্চাইজি থেকে কোচিং করার প্রস্তাব পেয়েছিলাম। পরে জানতে পারলাম পাকিস্তানি হওয়ার কারণে তারা আমাকে জানায়, দলে কোনো পাকিস্তানি কোচ বা খেলোয়াড় রাখা হবে না।’