বিশেষ প্রতিনিধি, nipon।।
শুক্রবার দুপুরে কোলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় দুপুরে শহরের উত্তর থেকে দক্ষিণ কোলকাতায় কয়েক সেকেন্ড ধরে কেঁপে ওঠে বহুতো ভবন।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল খুলনা। প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। কম্পনের সময় শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়ি ও অফিস ছেড়ে বাইরে বেরিয়ে যান। কয়েকটি পুরোনো বাড়ি হেলেও পড়েছে বলে খবর পাওয়া গেছে।
পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। টাকি থেকে কেন্দ্রস্থলের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। কোলকাতা ছাড়াও মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মেদিনীপুরের জেলা শাসকের অফিসের কর্মীরাও কম্পনের সময় বাইরে বেরিয়ে পড়েন, এবং বন্ধ থাকা সিলিং ফ্যানও কিছুক্ষণ দুলতে থাকে।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে কোলকাতায় আরেকটি ভূমিকম্প হয়েছিল। সেই কম্পনের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার এবং রিখটার স্কেলে মাত্রা ছিল ৬।
আনুমানিক ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের মধ্যমানের কম্পন সাধারণত স্থাপত্যের ক্ষতি সীমিত রাখে, তবে পুরনো এবং দুর্বল কাঠামোর ভবনে সতর্কতা অবলম্বন করা উচিত।