বিশেষ প্রতিনিধি, nipon।।
শিগগিরই সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। আজ (রোববার, ১ মার্চ) রিপোটার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ইসি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন শিগগিরই হবে। রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে। এটি সারা বছর ধরে চলতে থাকবে।’
১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে ইসি বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন ভালো হয়েছে। তবে ভালোর ডিগ্রি নেই। আরও ভালো করা যায় কি না; আমাদের নিজস্ব ঘাটতি ছিলো কি না, কমিশন সেই বিষয়ে ভাবছে, কাজ করছে। স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কি না, সেটা সংসদে সিদ্ধান্তের পর ইসি সে অনুযায়ী ব্যবস্থা নিবে। এ সময় সাংবাদিকতার দায়িত্বে থেকে সঠিক তথ্য সরবরাহের অনুরোধও জানান ইসি।