বিশেষ প্রতিনিধি, nipon।।
ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা। ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বুধবার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে বিপ্লবী গার্ডের চাপে ইরানের এসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে।
ইরানিদের পবিত্র শহর মাশহাদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে সমাহিত করা হবে বলে বুধবার জানিয়েছে বার্তাসংস্থা ফার্স নিউজ। দীর্ঘ ৩৬ বছর ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা ৮৬ বছর বয়সী খামেনিকে লক্ষ্য করে গত শনিবার সকালে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালালে নিহত হন তিনি। খামেনি মৃত্যুর আগে জানিয়েছিলেন তাকে যেন মাশহাদের ইমাম রেজা মাজারে শেষ নিদ্রায় শায়িত করা হয় যা খামেনির জন্মস্থাজাএবং এই মাশহাদ শহরের ইমাম রেজা মাজারে তার পিতাকে সমাহিত করা হয়েছে।