বিশেষ প্রতিনিধি, nipon।।
ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর ১০ জনকে বুধবার ভোরে গ্রেফতার করেছে কাতারের আইনশৃঙ্খলা বাহিনী। কাতারের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রেপ্তারকৃত ১০ জনের বিরুদ্ধে কাতারের সরকার ও সামরিক অবকাঠামো সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য চুরি এবং তা পাচারের অভিযোগ রয়েছে এবং এদের মধ্যে ৩ জনের সামরিক ড্রোন তৈরি ও নিক্ষেপ সংক্রান্ত প্রশিক্ষণ রয়েছে বলে জানা গেছে।
গুপ্তচর সন্দেহে তাদের আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা আইআরজিসির চর হিসেবে কাতারে কাজ করছিলেন তারা। বিষয়টি নিশ্চিত করেছে কাতারের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা।