বিশেষ প্রতিনিধি, nipon।।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে রচিত প্রথম বই ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে বাংলামোটর দলের কেন্দ্রীয় কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এনসিপি আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও সদস্য সচিব জনাব আখতার হোসেন, বইটির লেখক এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম, বইয়ের প্রকাশক আদর্শ'র স্বত্বাধিকারী মাহবুব রাহমান, এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের আহবায়ক সাইফ ইবনে সারওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।