বিশেষ প্রতিনিধি, nipon।।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় পৌনে ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর শনিবার (৭ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটের দিকে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। হঠাৎ ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় এর দুই প্রান্তে বেশ কয়েকটি ফেরি ঘাটে নোঙর করে রাখায় যাত্রী ও যানবাহন পারাপারে সাময়িক দুর্ভোগে পরেছিলেন যাত্রীরা।
ঘন কুয়াশার কারণে নৌপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত পৌনে ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। মোট ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে ভলে জানিয়েছন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জিসানুল হক তাপু।