বিশেষ প্রতিনিধি, nipon।।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে উলভারহ্যাম্পটনের কাছে দুই দিন আগে হেরেছিল লিভারপুল। এবার উল্টো চিত্রে এফএ কাপে উলভসকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্নে স্লটের দল। অধিনায়ক অ্যান্ডি রবার্টসন লিভারপুলের হয়ে গোল করেছেন এবং একইসঙ্গে মোহামেদ সালাহ’র গোলেও করেছেন এসিস্ট।
প্রথমার্ধ গোলশূন্য ছিল এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচটিতে। রবার্টসন ৫১ মিনিটে ডেডলক ভেঙে পেনাল্টি বক্সের বাইরে থেকে জোরালো নিচু শটে চলতি মৌসুমে দ্বিতীয় গোল করে লিভারপুলকে এগিয়ে দেন। এর দুই মিনিটের মধ্যেই রবার্টসনের দারুণ ক্রস থেকে গোল করেন সালাহ।
ম্যাচের ৭৪ মিনিটে লিভারপুলের কার্টিস জোন্স তৃতীয় গোলটি করেন। আর ইনজুরি টাইমে হোয়াং হি-চান উলভসের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন। ডিফেন্ডার রবার্টসনের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গত সেপ্টেম্বরে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে আরেকটি গোল ছিল চলতি মৌসুমে। দু’দিন আগে প্রিমিয়ার লিগে উলভস ২-১ গোলে হারিয়েছিল অলরেডদের তাই গতকালের ম্যাচে রবার্টসনের দুর্দান্ত পারফরম্যান্স বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল।
ম্যাচ জিতে ম্যাচ শেষে সন্তুষ্টি প্রকাশ করেন রবার্টসন বলেন,‘আজকের পারফরম্যান্সটা আগের চেয়ে অনেক ভালো ছিল। আমরা জানি মঙ্গলবার আমরা নিজেদের হতাশ করেছি। তাই সেটা ঠিক করা আমাদের দায়িত্ব ছিল। এফএ কাপ মানেই বাঁচা-মরার লড়াই।’
এপ্রিলের প্রথম সপ্তাহে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল। বাকি সাতটি দলের ভাগ্য নির্ধারণ হবে আগামী কয়েকদিনের ম্যাচগুলোতে।