বিশেষ প্রতিনিধি, nipon।।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।এর আগে হঠাৎ ঘন কুয়াশার কারণে সোমবার (৯ মার্চ) ভোর ৫টায় দুর্ঘটনা এড়াতে দুই প্রান্তে বেশ কয়েকটি ফেরি ঘাটে নোঙর করে রাখা ছিল। যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ থাকায় সাময়িক দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহা ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে নৌপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। মোট ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।