বিশেষ প্রতিনিধি, nipon।।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও পূর্বপরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপের‘বিশাল’আয়োজন হবে বলে জানিয়েছেন ফিফা চিফ অপারেটিং অফিসার (সিওও) হেইমো শিরগি। গতকাল (সোমবার) ডালাসের ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টারে কথা বলার সময় শিরগির কাছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'একটা সময়ে আমরা সমাধান পেয়ে যাব এবং বিশ্বকাপ হবে।
তিনি আরও বলেন, ফিফা মধ্যপ্রাচ্য সংঘাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে ফেডারেল ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে প্রতিদিনের ঘটনা মূল্যায়ন করছে তারা। বিশ্বকাপ ‘বিশাল’ আয়োজন এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও পূর্বপরিকল্পনা অনুযায়ী হবে এই টুর্নামেন্ট। এবং আমরা আশা করি যারা খেলার যোগ্যতা অর্জন করেছে তারা প্রত্যেকে অংশ নেবে।’
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে ৪৮ দলের বিশ্বকাপ। ফাইনাল ১৯ জুলাই। এশিয়ান ফুটবল কনফারেন্সের বাছাই পর্ব উতরে ইরান বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে। ‘জি’ গ্রুপে তারা বেলজিয়াম, নেদারল্যান্ডস ও মিশরের সঙ্গে খেলবে। দুটি ম্যাচ হবে লস এঞ্জেলসে অন্যটি সিয়াটলে।