বিশেষ প্রতিনিধি, nipon।।
ইসরাইলি সরকারি সম্প্রচারমাধ্যম কান নিউজ জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের জারজির এলাকায় একটি ভবনে হামলায় ৩০ জন আহত হয়েছেন। জরুরি সেবাদানকারী সংস্থার বরাত দিয়ে কান নিউজ আরও জানিয়েছে, আহতদের মধ্যে দুজন ক্ষেপণাস্ত্রের ধাতব টুকরা শার্পনেলের আঘাতে এবং অন্যরা ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ ও ১৩ বছর বয়সী দুই শিশুও রয়েছে।