বিশেষ প্রতিনিধি, nipon।।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত রয়েছেন। ইরানের ফার্স নিউজ তার মৃত্যুর খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে। এর আগে খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহর মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছিল, তা ভুল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ফার্স নিউজ তার প্রকাশিত প্রতিবেদনে জানায়, খামেনির হত্যাকাণ্ডের পর কয়েকটি গণমাধ্যমে তার স্ত্রীর নিহত হয়েছেন বলে যে তথ্য প্রকাশ করেছিল সেটি সঠিক নয়।ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দিনের শুরুতে বিবৃতিতে মায়ের মৃত্যুর কোনো উল্লেখ না করায় প্রশ্ন উঠলে ফার্স নিউজের এই প্রতিবেদনে বলা হয়েছে, সেই তথ্য ভুল ছিল এবং তিনি জীবিত আছেন।