বিশেষ প্রতিনিধি, nipon।।
সামাজিক যোগাযোগমাধ্যম-সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমে ইরান যুদ্ধ নিয়ে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাজধানী আবুধাবি-সহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে আমিরাতের পুলিশ।
গ্রেফতারদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান এবং নেপালের নাগরিকরা আছেন। রোববার আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসের দপ্তর থেকে প্রদান করা এক বিবৃতিতে বলা হয়েছে,“ইরান যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ও কৃত্রিম ভিডিও কন্টেন্ট ছড়ানোর অভিযোগে গত কয়েক দিন ধরে ডিজিটাল প্ল্যাটফমরগুলোতে কড়া নজরদারির পর তাদের গ্রেফতার করা হয়েছে। ”
সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি-জেনারেল ড. হামাদ সাইফ আল শামস এক বিবৃতিতে বলেছেন জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা উস্কে দেওয়া এবং সাধারণ স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে কৃত্রিম তথ্য এবং কৃত্রিম বিষয়বস্তুর বিস্তার রোধে ডিজিটাল প্ল্যাটফর্মগুলির কঠোর পর্যবেক্ষণ অনুসরণ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গুজব ও ভুয়াতথ্য ছড়ানো আমিরাতে শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধ দেশটির আইন ও দণ্ডবিধিতে কারো বিরুদ্ধে প্রমাণিত হলে তার কমপক্ষে ১ বছর কারাবাস এবং ১ লাখ জরিমানার বিধান আছে।
ইতোমধ্যে গ্রেফতার কৃতদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। গ্রেফতাররা তাদের সামাজিক যোগাযেগামাধ্যমের অ্যাকাউন্ট এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমে এআই দিয়ে তৈরি কৃত্রিম ভূয়া ভিডিও আপলোড করতেন। যা শুধু স্থিতিশীলতা নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি।