| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শারমিন একাডেমিতে তালা, গা ঢাকা দিয়েছে কর্তৃপক্ষ

  • আপডেট টাইম: 22-01-2026 ইং
  • 121987 বার পঠিত
শারমিন একাডেমিতে তালা, গা ঢাকা দিয়েছে কর্তৃপক্ষ

রাজধানীর নয়াপল্টন এলাকায় শারমিন একাডেমিতে এক শিশুশিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে স্কুলটিতে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নয়াপল্টনের শারমিন একাডেমিতে গেলে দেখা যায় ফাঁকা স্কুল প্রাঙ্গণে নেই শিক্ষার্থী বা শিক্ষক। পুলিশি তদন্ত শুরুর পর থেকেই প্রতিষ্ঠানটি সব ধরনের কার্যক্রম বন্ধ করার পাশাপাশি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের যোগাযোগ নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। মাঝেমধ্যে দুই-একজন অভিভাবক ও কৌতূহলী পথচারী এসে তালাবদ্ধ স্কুলের ভেতরে উঁকি দিলেও স্কুল ভবনের কেয়ারটেকার কামরুল হক কেন হঠাৎ স্কুল বন্ধ রাখা হয়েছে, সে বিষয়েও কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

এর আগে শারমিন একাডেমির ভেতরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্কুলের একটি অফিস কক্ষের ভেতরে এক ব্যক্তি শিশুটিকে নির্মমভাবে মারধর করছেন। ওই সময় পাশে এক নারী শিশুটির হাত ধরে বসে ছিলেন। এই দৃশ্য প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভিডিওটি পর্যালোচনা করে জানিয়েছে,ঘটনাটি নয়াপল্টনের শারমিন একাডেমিতেই ঘটেছে এবং পুলিশ ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪