বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, অপপ্রচার ও মিথ্যাচারই জামায়াতের রাজনীতি। তিনি অভিযোগ করেন, একাত্তরে জামায়াতে ইসলামী হানাদার বাহিনীর সহযোগী ছিল এবং এখনো দলটি অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর রাজনীতি করছে।
দীর্ঘ ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট হয়ে আমরা গত ১৭ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী স্বাভাবিকভাবে পালন করতে পারিনি বলে জানিয়েছেন, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়ে যাবে না উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন অতীতের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো অবস্থায় রয়েছে। তিনি বলেন, এবার গরুর হাটে চাঁদাবাজি দমনে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অধিকার ঠিক রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি পর্যবেক্ষণ করে বিএনপি সরকার পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল
বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি নেতা রাশেদ খান দাবি করেছেন, তার কোনো ক্ষতি হলে এর দায় জামায়াতের সংসদ সদস্য ও আলোচিত বক্তা আমির হামজাকেই নিতে হবে।
সমাজে ক্রমাগত নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ই সামাজিক অস্থিরতা, সহিংসতা ও অপরাধ প্রবণতা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন,বিএনপির মহাসচিব ও রাজনৈতিক নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে বর্তমানে যেসব অপকর্ম ও অনিয়ম ঘটছে, তার জন্য জামায়াতে ইসলামী দায়ী। তিনি অভিযোগ করে বলেন, জামায়াত রাজনৈতিক সুবিধা নিতে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত রয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপের’ ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদ ভবন-এ তার জানাজা অনুষ্ঠিত হয়।
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) এক শোকবার্তায় তিনি বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে সিনহার অবদান সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।
সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা মারা গেছেন। শুক্রবার (১৫ মে) রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হতে পারলে দুই বছরের মধ্যে ঢাকা শহরের চিত্র পরিবর্তন করবেন বিএনপি নেতা আব্দুস সালাম
বাংলাদেশের সঙ্গে স্থায়ী ভালো সম্পর্ক তৈরি করতে হলে দিল্লিকে দয়া করে অবশ্যই সহিংসতা-হানাহানি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।