বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৬ মে) এক ঈদ বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান। বাণীতে তিনি বলেন, “বাংলাদেশসহ দুনিয়াজুড়ে মুসলমানদের আমি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। কামনা করি তাদের অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
তিনি আরও বলেন, ইসলাম ধর্মের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আজহা দ্বিতীয়। এই উৎসবের মূল শিক্ষা হলো ত্যাগ ও আল্লাহর নৈকট্য লাভ। কুরবানির মাধ্যমে আত্মত্যাগ, মানবকল্যাণ এবং স্রষ্টার প্রতি নিঃশর্ত আনুগত্যের শিক্ষা পাওয়া যায়।
বিএনপি মহাসচিব বলেন, ঈদুল আজহার তাৎপর্য হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও একনিষ্ঠ সমর্পণ। এই উৎসব মানুষকে সম্প্রীতি, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে। তিনি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
শেষে তিনি দোয়া করেন, ঈদুল আজহা সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ঈদ বার্তা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে বলে জানা গেছে।
হাফিজ/ আয়না নিউজ