| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতি বাস্তবায়নেও বিশ্বাস করে। ইতোমধ্যে বিএনপি জনগণের কাছে দেওয়া বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছে।

বিস্তারিত...

খুন হওয়া যুবদল নেতার পরিবারের সঙ্গে বিএনপি নেতা রফিকুল ইসলামের সাক্ষাৎ

ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া যুবদল নেতা আমিনুল ইসলাম বাবুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

বিস্তারিত...

ঝালকাঠিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং স্বাধীনতা যুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

নলছিটিতে জোড়া খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ঝালকাঠির নলছিটি উপজেলার সরমহল গ্রাম থেকে দীর্ঘ ১৭ বছর ধরে পলাতক থাকা জোড়া খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম তাইজুল ইসলাম রাজু ওরফে রাজ। তিনি ওই গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে।

বিস্তারিত...

নলছিটিতে যুবদল কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঝালকাঠির নলছিটি উপজেলার ৭নং নাচনমহল ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ও কারা নির্যাতিত নেতা মো. আমিনুল ইসলাম বাবু তালুকদার হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

টানা বৃষ্টিতে ঈদের বাজারে ভাটা, খেয়া পারাপারেও দুর্ভোগ

ঝালকাঠিতে পবিত্র ঈদুল আজহার একদিন আগে সকাল থেকে টানা বৃষ্টিতে জনজীবনে দেখা দিয়েছে ভোগান্তি। বুধবার (২৭ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে শহরের বাজার, সড়ক ও খেয়াঘাট এলাকায় মানুষের উপস্থিতি কম দেখা গেছে।

বিস্তারিত...

বরিশালে বাসের চাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের ৩ জন নিহত

বরিশালের গৌরনদীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে বেপরোয়া গতির বাস ধাক্কা দিলে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাটাজোর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঝালকাঠিতে জমিজমা বিরোধ: হয়রানি ও ভয়ভীতির অভিযোগে সংবাদ সম্মেলন

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের এক অবসরপ্রাপ্ত কর্মচারী ও তার ছেলের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিরোধে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নলছিটি উপজেলার খাজুরিয়া গ্রামের বাসিন্দা বিধবা নারী জাহানারা বেগম।

বিস্তারিত...

ঝালকাঠিতে ভেকুর ধাক্কায় ব্র্যাক কর্মী নিহত

ঝালকাঠির রাজাপুরে এস্কেভেটর (ভেকু) মেশিনের ধাক্কায় মো. সিহাব উদ্দীন নামে ব্র্যাকের এক মাঠকর্মী নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ রাজাপুর এলাকার খন্দকারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

নলছিটিতে ট্রলি উল্টে চালক নিহত, আহত হেলপার

ঝালকাঠির নলছিটি উপজেলায় ট্রলি উল্টে নিচে চাপা পড়ে মোঃ হানিফ মাঝি (৩৮) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহকারী। রোববার (২৪ মে) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার খেজুরতলা–মানপাশা সড়কের বিরাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঝালকাঠিতে মাতৃমৃত্যু শূন্যে নামাতে সেমিনার অনুষ্ঠিত

ঝালকাঠিতে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম ও অংশীদারিত্বমূলক উদ্যোগের মাধ্যমে জেলাকে মাতৃমৃত্যু-মুক্ত করার লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ঝালকাঠি শহরের ৯ খালে সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন

ঝালকাঠি শহরের গুরুত্বপূর্ণ ৯টি খালের সীমানা নির্ধারণে পিলার স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪