| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এসসিপি থেকে মান্নার পদত্যাগ, কেন্দ্রীয় কমিটিতে চিঠি

  • আপডেট টাইম: 01-06-2026 ইং
  • 6633 বার পঠিত
এসসিপি থেকে মান্নার পদত্যাগ, কেন্দ্রীয় কমিটিতে চিঠি

ঝালকাঠি প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মাইনুল ইসলাম মান্না। গত ২৩ মে লিখিত অব্যাহতি পত্র এসসিপির কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক বরাবরে পাঠানো হলেও রোববার ( ৩১ মে) রাত ১০ টার দিকে মান্না তার ফেসবুক ওয়ালে বিষয়টি জানান দেয়।

অব্যাহতি পত্রটি ফেসবুকে পোষ্ট করে ক্যপশনে মান্না লিখেছেন, "এ সিদ্ধান্ত একান্তই আমার ব্যক্তিগত। কারো কোন জোর জবরদস্তি বা চাপে এই সিদ্ধান্ত নেইনি। আহবায়ক থাকাকালীন সময়  কেউ যদি আমার কোনো ব্যবহারে বা কথায়  কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমা করে দিবেন।"

এনসিপি'র কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো অব্যাহতি পত্রে মান্না লিখেছেন, "ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণবশত আমি ঝালকাঠি জেলার আহ্বায়ক এর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করতে ইচ্ছুক। আমি সর্বদা দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং ভবিষ্যতেও দলের কল্যাণ কামনা করি।

গিয়াস/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪