বিশ্বব্যাংক-আইএমএফের স্প্রিং মিটিং-এর সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন এপ্রিল ও মে মাসের জন্য দেশে জ্বালানি পূর্ণ মজুদ রয়েছে
চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী চারটি ট্যাংকারের এর মধ্যে শুক্রবার (১৭ এপ্রিল) তিনটি এবং আগামী রবিবার (১৯ এপ্রিল) আরো একটি ট্যাংকার আসার কথা রয়েছে
মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীর বৈঠক
সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে দেশে ১ লাখ ১ হাজার টন ডিজেল, ৩১ হাজার ৮২১ টন অকটেন, ১৮ হাজার ২১১ টন পেট্রোল, ৭৭ হাজার ৫৪৬ টন ফার্নেস ওয়েল এবং ১৮ হাজার ২২৩ টন জেট ফুয়েল মজুত রয়েছে। এই মজুত দেশের চাহিদা মেটাতে পর্যাপ্ত বলে তিনি উল্লেখ করেন।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকটে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
প্রায় ১৫ মিনিট বন্ধ থাকার পরে চালু হলো মেট্রোরেল
পয়লা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ এপ্রিল) লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় বাজারে ১৭২ কোটি টাকার লেনদেন হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাফ জানিয়েছেন দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের কোনো সুযোগ আর থাকবে না। তিনি বলেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়এ ধরনের ধারণা বাংলাদেশ থেকে মুছে দেওয়া হবে।
পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে আনা আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে।
‘বাংলাদেশ ব্যাংক অর্ডার-১৯৭২’ এর অধিকতর সংশোধনের লক্ষ্যে আনা বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় এ সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনো স্বাভাবিক হয়নি সমুদ্রপথে চলাচল। এরই প্রভাব পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’-র ওপর, যা হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে ফেরত যেতে বাধ্য হয়েছে।
রাজধানীর বাজারগুলোতে হঠাৎ করেই সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। গত কয়েকদিনের তুলনায় প্রায় প্রতিটি সবজিই এখন বেশি দামে বিক্রি হচ্ছে, ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও ভোগান্তি।
দেশের বিভিন্ন স্থানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার