সদ্যবিদায়ী এপ্রিল মাসে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রেখেছেন প্রবাসীরা। মাসটিতে দেশে এসেছে ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) প্রায় ৩৮ হাজার ১৪৯ কোটি ৪০ লাখ টাকা।
এলপিজি এবং অটোগ্যাসের দাম মে মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে
পবিত্র ঈদুল আজহায় কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি
শেয়ারবাজারে তালিকাভুক্ত আরো ১০টি ব্যাংককে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
চীন ও ভারত থেকে ৫৩ হাজার টনের বেশি ডিজেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। দেশের জ্বালানি চাহিদা পূরণে এই আমদানি করা জ্বালানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালুর সুখবর মিলতে পারে। জানা গেছে, আগামী ৬ মে থেকে এই ভিসা কার্যক্রম স্বাভাবিক হতে পারে, যা দুই দেশের ভ্রমণ ও জনগণের যোগাযোগে নতুন গতি আনবে।
সরকারি সঞ্চয় স্কিমের জনপ্রিয় মাধ্যম প্রাইজবন্ডের ১২৩তম ড্র ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ ড্রয়ে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
ইসলামী ব্যাংকের শেয়ার জেড ক্যাটাগরিতে নামানোর কারণে এদের শেয়ার কিনতে কোনো ঋণ পাওয়া যাবে না এবং তা আজ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ
দেশের ভোজ্যতেলের বাজারে আবারও দাম বৃদ্ধি করা হয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি বা ফুয়েল লোডিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশের এক গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে।
ভোগান্তি কমতে শুরু করেছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে
ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মাঠ প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোক্তাপর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম। ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা আগে ছিলো ১ হাজার ৭২৮ টাকা।
দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারি তহবিলে চাপ বেড়ে যাওয়ায় সরকারকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।