এলপিজি এবং অটোগ্যাসের দাম মে মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে এলপিজি ১হাজার ৭২৭ টাকা এবং ১৯ এপ্রিল ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছিলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৭৯ দশমিক ৭৭ টাকা থেকে ৮৯ দশমিক ৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। রোববার (৩ মে) এলপিজির দাম অপরিবর্তিত রেখে এ আদেশ জারি করেছে বিইআরসি।
আরও পড়ুন-
চাহিদার চেয়ে উৎপাদন বেশি : কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
গত ৬ মাস ধরে বিইআরসি ঘোষিত দরের কোনো কার্যকারিতা বাজারে নেই। এলপিজি খাতে চলছে নজিরবিহীন অরাজকতা। বিক্রেতারা তাদের ইচ্ছে মাফিক দাম আদায় করে চলেছে। মার্চে এলপিজি ১ হাজার ৩৪১ টাকা দাম নির্ধারিত থাকলেও ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বেচাকেনা হয়।
এফ এ/আয়না