রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনার মধ্যে তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।
রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।
রাজধানীর মিরপুরে বৃদ্ধা নুরজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার।
রাজধানীর মিরপুর এলাকায় এক বৃদ্ধা নারীর পচাগলা লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে প্রবীণদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ড. শামারুহ মির্জা।
ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আলোচিত রামিসা হত্যা মামলার আত্মপক্ষ সমর্থন শুনানিতে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খানম ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছেন। একদিকে সোহেল রানা অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলেও, অন্যদিকে তার স্ত্রী স্বপ্না নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন।
রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। আদেশে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখকৃত পদে/স্থানে বদলি/পদায়ন করা হলো।
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাত মামলার মধ্যে এক মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। একই সঙ্গে বাকি ছয় মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রাজধানীর পল্লবীতে রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা দায় স্বীকার করেছেন। একই সঙ্গে মামলার যুক্তিতর্কের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত।
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতাল-এ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ বুধবার জমা দেওয়ার কথা রয়েছে। গত ২৭ মে হাসপাতালটির নবজাতক ইউনিটে একসঙ্গে মারা যায় ছয় শিশু। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিষয়টি স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বসহকারে দেখছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক বলেছেন, জনশক্তি রপ্তানি খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।এখন থেকে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট বা দুর্নীতির সুযোগ থাকবে না।
রাজধানীর পল্লবীর আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলার প্রধান আসামি সোহেল রানার আদালতে বারবার ‘ডলার’ নামের এক ব্যক্তির কথা উল্লেখ করাকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো প্রমাণেই ডলার নামের ওই ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া যায়নি।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ভিকটিমের মা পারভিন বেগম, বাবা আব্দুল হান্নান মোল্লা, বোন রাইসা আক্তারসহ মোট ১০ জন সাক্ষী।
আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।