| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, মালামাল উদ্ধার

  • আপডেট টাইম: 03-06-2026 ইং
  • 1486 বার পঠিত
মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, মালামাল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ বন্দর এলাকা থেকে র‌্যাবের সহায়তায় ছিনতাইকারী জুয়েল ওরফে আরিফ  ও আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃদ চাপাতি ও ভিকটিমের মালামাল উদ্ধার করা হয়।

একটি ভিডিও ফুজেটের সূত্র ধরে তাদের গ্রেফতারের পর সংবাদ ব্রিফিংয়ে পুলিশ জানায়, ৩১ মে ঠাকুরগাঁও থেকে ঢাকায় এসে নুরজাহান রোডের বাসায় সামনে রিকশা থেকে নামেন দুই নারী। এসময় দুই ছিনতাইকারী চাপাতির বের করে ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা মালামাল নিয়ে যায়। ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ভুক্তভোগিরা থানায় মামলাও দায়ের করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটি মোহাম্মদপুর থানা এলাকাসহ ঢাকা শহরে বিভিন্ন এলাকায় দলগতভাবে ছিনতাই করে বলে স্বীকার করেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪