মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের স্ত্রী ও দেড় বছর বয়সী ভাতিজাকে হত্যার ঘটনায় চার দিন পলাতক থাকার পর ইউসুফ মোল্লা (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ইসলামী ব্যাংকের কার্যক্রমে কথিত সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ এবং ঢাকায় ব্যাংকের সচেতন গ্রাহকদের মানববন্ধনে পুলিশি হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার (গ্যাস) ভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরলে মোহাম্মদপুরের বাসার ফটকের সামনে অস্ত্রের ভয় দেখিয়ে দুই নারী ব্যাগ ও লাগেজ নিয়ে যায় ছিনতাইকারীরা।শনিবার রাত ৩ টার দিকে সেই ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা প্রসাশকের নজরে আসে
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল আলিমকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় জনতা।
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরার তাগিদে রাজধানী ঢাকামুখী মানুষের চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তবে এখনো বড় ধরনের যানজট বা চরম ভোগান্তির পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।
পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান ও দেশের পুঁজিবাজার। ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।
সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন)। ভারতের একটি হাসপাতালে আজ বিকেল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাজধানীর ডেমরায় একটি স্টিল কারখানায় বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সদর উপজেলায় পৃথক দুটি ঘটনায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৩০ মে) রাত থেকে রোববার ভোরের মধ্যে এ ঘটনাগুলো ঘটে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা–মাওয়া–খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী সোয়াদি ও ঝাটুরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন রাজধানীমুখী মানুষ। তবে ছুটি শেষে ফিরতি যাত্রায় রাজধানীর প্রবেশপথ ও বাস টার্মিনালগুলোতে আজও তেমন কোনো চাপ বা ভিড় লক্ষ্য করা যায়নি।
ফরিদপুরের ভাঙ্গায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ও শনিবার সকালে হওয়া এসব সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন।