| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে ছুটি কাটিয়ে এসে মোহাম্মদপুরে ছিনতাইকারীর কবলে দুই নারী

  • আপডেট টাইম: 01-06-2026 ইং
  • 5912 বার পঠিত
ঈদে ছুটি কাটিয়ে এসে মোহাম্মদপুরে ছিনতাইকারীর কবলে দুই নারী

ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরলে মোহাম্মদপুরের বাসার ফটকের সামনে অস্ত্রের ভয় দেখিয়ে দুই নারীর ব্যাগ ও লাগেজ নিয়ে যায় ছিনতাইকারীরা। শনিবার রাত ৩ টার দিকে সেই ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা প্রসাশকের নজরে আসে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক রাকিবুজ্জামান রাকিব বলেন, ওই দুই নারী ঠাকুরগাঁও থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। পরে রিকশায় করে মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে গেলে তারা ছিনতাইকারীদের কবলে পড়ে এবং ছিনতাইকারীরা অস্ত্রের মুখে দুই নারীর কাছে থাকা ব্যাগ ও লাগেজ নিয়ে যায়।পুলিশ ছিনতাইকারীর একজনকে শনাক্ত করতে পেরেছে।

তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে , দ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই নারী রিকশা থেকে বাসার সামনে এসে নামেন। হঠাৎ লুঙ্গি পরা, কালো গেঞ্জি ও মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি চাপাতি হাতে সেখানে উপস্থিত হন। তার সঙ্গে আরও একজনকে দেখা যায়। হাতে চাপাতি থাকা যুবক কিছু একটা বলে প্রথম রিকশাচালককে ধাক্কা দেন। ভিডিওতে দুই নারীর অলংকার ও মোবাইল ফোন নিতে তাদের তল্লাশি করতে দেখা যায়। পরে ধারালো চাপাতির ভয় দেখিয়ে ব্যাগ, লাগেজ ও মোবাইল নিয়ে নেন ছিনতাইকারীরা।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪