| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুরুদাসপুরে এক রাতেই ৫টি সেচ মোটর চুরি

  • আপডেট টাইম: 03-06-2026 ইং
  • 681 বার পঠিত
গুরুদাসপুরে এক রাতেই ৫টি সেচ মোটর চুরি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধ : নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চিতলাপাড়া এলাকায় এক রাতেই পাঁচটি সেচ মোটর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কৃষকের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। 

বুধবার (৩ জুন) ভোররাতে চিতলাপাড়া এলাকার দেরেশ ফকির, কাসেম মোল্লা, বজলু মোল্লা, উম্বর প্রামানিক এবং তজির উদ্দিন নামের এই পাঁচ কৃষকের মোটর চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষকরা জানান, চুরি হওয়া মোটরগুলো তাদের কৃষি কাজের প্রধান অবলম্বন ছিল। বর্তমানে আমন মৌসুমের প্রস্তুতির সময়ে মোটর হারিয়ে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দ্রুত চোরদের শনাক্ত করে মোটর উদ্ধারের দাবি জানান তারা।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোর চক্রকে ধরতে পুলিশ কাজ করছে।

রাশিদুল/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪