| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • আপডেট টাইম: 03-06-2026 ইং
  • 668 বার পঠিত
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াইয়ে দারুণ এক জয় তুলে নিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বুধবার শক্তিশালী নেপালকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা নেপাল প্রথমার্ধে গোল করে এগিয়ে যায়। তবে পিছিয়ে থেকেও দারুণভাবে ম্যাচে ফিরে আসে লাল-সবুজের প্রতিনিধিরা।

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে বাংলাদেশ। একের পর এক আক্রমণে চাপে ফেলে নেপালের রক্ষণভাগকে। এরই ধারাবাহিকতায় সমতায় ফেরার পর জয়সূচক গোলও আদায় করে নেয় বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে উচ্ছ্বাসে মাতে পুরো দল।

এই জয়ের ফলে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করল বাংলাদেশ। শিরোপা জয়ের স্বপ্ন এখন আরও এক ধাপ কাছে চলে এলো সাবিনা খাতুনদের।

এর আগেও একবার ফাইনালে উঠেছিলো বাংলাদেশ নারী দল। কিন্তু প্রথমবার ফাইনাল খেলার অভিজ্ঞতা ভালো ছিল না তাদের। হেরেছিল ভারতের বিপক্ষে।

এবারের টুর্নামেন্টের গ্রুপপর্বে ভুটান ও শ্রীলঙ্কাকে হারিয়ে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে সেরা চারে জায়গা করে নেয় নেপাল। তারা ভুটানকে ১-০ ও শ্রীলঙ্কাকে ২-০ গোল ব্যবধানে হারায়।

অন্যদিকে, গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৪-২ গোল ব্যবধানে জেতেন মারিয়া মান্দা। পরের ম্যাচেই ঘটে ছন্দপতন। স্বাগতিক ভারতের বিপক্ষে ৩-০ গোল ব্যবধানে হারে বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে গ্রুপ রানারআপ হয়েই সেমিফাইনালের টিকিট কাটে বাংলাদেশ।

ফাইনালে উঠার লড়াইয়ে নেপালের বিপক্ষে খেলতে নেমে শুরুতেই ছন্নছাড়া ছিল চ্যাম্পিয়নরা। অন্যদিকে বাংলাদেশের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালাতে থাকেন নেপালের ফুটবলাররা। সেই সুবাদে ম্যাচের ২৩তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। দীপা শাহির নেওয়া কর্নার কিক থেকে আসে বল গোলে পরিণত করেন গীতা রানি।

পরের মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু যোগ্য ফিনিশিংয়ের অভাবে গোল আদায় করা হয়নি। ম্যাচের ৩৬তম মিনিটে আরও একটি গোল হজম করতে যাচ্ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। প্রীতি রাজের দূরপাল্লার শট লাগে গোল পোস্টে। তবে ক্রেডিট কিছুটা গোলকিপার মিলি আক্তারেরও। তার হাত লেগেই পোস্টে বল লাগে।

প্রথমার্ধের শেষ দিকে বেশ কয়েকটি আক্রমণ চালায় বাংলাদেশ। শেষ পর্যন্ত কর্নার থেকে সরাসরি শটে গোল করে দলকে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা। তার এই চোখ ধাঁধানো গোলে ১-১ ব্যবধানে সমতায় থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪