পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও মাদকের বিস্তার তরুণ-কিশোরদের খেলাধুলা থেকে দূরে সরিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, খেলাধুলাই পারে তরুণদের বিপথগামিতা থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে।
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (৩১ মে) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী রিক্তা বেগম (৪৫) গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী।
দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের দশমাইল হাইওয়ে থানার পশ্চিম পাশে গাড়োডাঙ্গি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
দেশে কৃষিজমি দ্রুত কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কৃষিজমি নষ্ট করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা হবে না।
পঞ্চগড়ে অসুস্থ চার সাংবাদিকের পাশে দাঁড়িয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তাঁর ব্যক্তিগত উদ্যোগে সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, তেলের পাম্প সংকট এবং আলোচিত শিশু হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, নয়ছয় বুজ দিয়ে কাজ করা যাবেনা মনে রাখবেন এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন। এটা তারেক রহমানের সরকার।
দেশে ক্রমবর্ধমান ধর্ষণ, শিশু নির্যাতন, খুন ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতীকী প্রতিবাদ জানিয়েছে সামাজিক সংগঠন ‘ছাত্রবন্ধন সোসাইটি’।
ঠাকুরগাঁওয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে স্বচ্ছতার অনন্য নজির স্থাপন করেছে জেলা পুলিশ। মাত্র ৫৬ টাকা আবেদন ফি দিয়েই বাংলাদেশ পুলিশে চাকরি পেয়েছেন ২৬ জন প্রার্থী। এ নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন, তদবির বা অনিয়মের সুযোগ ছিল না বলে জানিয়েছে জেলা পুলিশ।
লালমনরিহাটে একটি ফাঁকা বাড়ি থেকে স্বপ্না বেগম (৪৮) নামে এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বপ্না বেগম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রামের বাসিন্দা
পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে।
ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে তেঁতুলিয়ার শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার তেঁতুলতলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ওই রাতে মেইন পিলার ৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় তারা ভারতীয় কাটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা একটি চোরাকারবারী দলকে শনাক্ত করে।
সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে শেষ হলো তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। সমাপনী দিনে বৃহস্পতিবার (২১ মে) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা, যেখানে ডিজিটাল ভূমি সেবার কার্যকারিতা ও ভূমি সংক্রান্ত হয়রানি নিরসন নিয়ে প্রাণবন্ত যুক্তি-তর্ক উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা।