| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কৃষিজমি রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহবান মির্জা ফখরুলের

  • আপডেট টাইম: 27-05-2026 ইং
  • 1198 বার পঠিত
কৃষিজমি রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহবান মির্জা ফখরুলের

দেশে কৃষিজমি দ্রুত কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কৃষিজমি নষ্ট করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা হবে না।

বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে কৃষিজমি আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। উন্নয়ন কার্যক্রম পরিচালনা করলেও কৃষিজমি রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, “আমরা কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা করতে চাই না। সব দিক বিবেচনা করেই উন্নয়ন কাজ করা হবে, যাতে কৃষির ক্ষতি কম হয়।”

পরে তিনি সদর উপজেলার শ্রীকৃষ্টপুর, জগন্নাথপুর, গড়েয়া ইক্ষু খামার এবং সালান্দর এলাকায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪