| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাতা হাতে কোরবানির পশুর হাটে মার্কিন রাষ্ট্রদূত, জানালেন ঈদের শুভেচ্ছা

  • আপডেট টাইম: 27-05-2026 ইং
  • 1175 বার পঠিত
ছাতা হাতে কোরবানির পশুর হাটে মার্কিন রাষ্ট্রদূত, জানালেন ঈদের শুভেচ্ছা

রাজধানীর একটি কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। হাটের প্রাণবন্ত পরিবেশ ঘুরে দেখে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজ্ঞতা শেয়ার করেন। তাঁর এই উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

বুধবার (২৭ মে) দুপুরে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়। সেখানে রাষ্ট্রদূতের হাট পরিদর্শন ও বাংলাদেশিদের প্রতি ঈদের শুভেচ্ছা জানান। বার্তায় তিনি আরও বলেন, এই উৎসবের সময় মানুষের মধ্যে যে মিলনমেলা ও সৌহার্দ্য তৈরি হয়, তা অত্যন্ত প্রশংসনীয়।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন একটি গরুর হাটে ছাতা হাতে ঘুরে বেড়াচ্ছেন। এক ছবিতে তাকে কয়েকটি গরুর পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলতে দেখা যায়। আরেকটি ছবিতে একটি কালো ছাগলের পাশে বসে থাম্বস-আপ দিচ্ছেন তিনি। অন্য একটি ছবিতে দেখা যায় সাজানো একটি বড় গরুর পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন মার্কিন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূতের এই হাট পরিদর্শনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা দেখা গেছে। অনেকেই তাঁর এই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪