| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‎পঞ্চগড়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাই-বোনের

  • আপডেট টাইম: 01-06-2026 ইং
  • 6471 বার পঠিত
‎পঞ্চগড়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাই-বোনের

পঞ্চগড় প্রতিনিধি : ‎পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎নিহতরা হলেন, কেকুপাড়া এলাকার আইজুল ইসলাম নেন্দর ছেলে আসিফ (১২) ও মেয়ে সাথী (১০)।

‎স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ ও সাথীর মা জীবিকার তাগিদে অন্যের জমিতে দৈনিক মজুরির কাজ করেন। রোববারও তিনি প্রতিদিনের মতো কাজে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে তাদের খোঁজ শুরু করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে তল্লাশি চালান।

খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আনুমানিক ৮টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা পুকুরে নেমে আরও অনুসন্ধান চালালে প্রায় এক ঘণ্টা পর একই পুকুর থেকে সাথীর মরদেহ উদ্ধার করেন।

‎একসঙ্গে দুই সন্তানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। দুই ভাই-বোনের এমন করুণ মৃত্যুতে প্রতিবেশীদের মাঝেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে চাকলাহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজির হোসেন বলেন, বাড়ির পাশের পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎বদরুদ্দোজা/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪