| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে অসুস্থ চার সাংবাদিকের পাশে দাঁড়িয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 19533 বার পঠিত
পঞ্চগড়ে অসুস্থ চার সাংবাদিকের পাশে দাঁড়িয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে অসুস্থ চার সাংবাদিকের পাশে দাঁড়িয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তাঁর ব্যক্তিগত উদ্যোগে সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, তেলের পাম্প সংকট এবং আলোচিত শিশু হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেন।

মঙ্গলবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকার যখন তেলের পাম্পে সৃষ্ট সংকট নিরসনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে কাজ শুরু করেছিল, তখনই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এতে কারা সংকট সৃষ্টি করেছিল, তা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে।

তিনি বলেন, শিশু রামিছাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর প্রধানমন্ত্রী পরিবারের খোঁজ নিয়েছেন এবং দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। তবে প্রধানমন্ত্রীর সফর ঘিরে একটি রাজনৈতিক দল সেখানে মব সৃষ্টির চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী নভেম্বর মাসে প্রধানমন্ত্রীকে পঞ্চগড়ে আনার পরিকল্পনা রয়েছে। জেলার সেতু, বিকল্প সড়ক ও সরকারি অডিটোরিয়ামসহ বিভিন্ন উন্নয়ন কাজের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, এসব উন্নয়ন বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোশাররফ হোসেন। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তৌহিদুল ইসলাম, জাহিরুল ইসলাম কাচ্চু এবং এ হাসান প্রধান।

এ সময় ইউনুস সেখ, আব্দুল্লাহ আল মামুন রনিকসহ পঞ্চগড় প্রেসক্লাবের সদস্য এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বদরুদ্দোজা/ হাফিজ/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪