| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

  • আপডেট টাইম: 29-05-2026 ইং
  • 13235 বার পঠিত
জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

পঞ্চগড় প্রতিনিধি : ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাচপীর এলাকায় প্রতিমন্ত্রীর বাসভবনে আয়োজিত মধ্যাহ্ন প্রীতিভোজে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

মধ্যাহ্ন ভোজের শুরুতে বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমান নাগরিক অধিকার নিশ্চিত করার নীতিতে বিএনপি বিশ্বাস করে। দেশে কোনো ধরনের বৈষম্যের স্থান হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ও ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পাশাপাশি সমাজে বিভেদ সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীসহ সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

পরে স্থানীয় সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের আয়োজন শেষ হয়।

বদরুদ্দোজা/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪