| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসিফ-হাসনাতের ২৫ কোটি টাকা গ্রহণের দাবি নিয়ে চ্যালেঞ্জ কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের

  • আপডেট টাইম: 31-05-2026 ইং
  • 9069 বার পঠিত
আসিফ-হাসনাতের ২৫ কোটি টাকা গ্রহণের দাবি নিয়ে চ্যালেঞ্জ কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া তরুণ দুই এনসিপি নেতা আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ-কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন, ‘প্রকল্পের নামে’ জেলা পরিষদের মাধ্যমে দুটি উপজেলার জন্য ২৫ কোটি টাকা নেওয়া হয়েছে।

রোববার (৩১ মে) এক প্রতিক্রিয়ায় নিজের আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট দুই উপজেলা মিলিয়ে যথাক্রমে ১৫ কোটি ও ১০ কোটি টাকা প্রকল্প খাতে নেয়া হয়েছে।

মোস্তাক মিয়া আরও দাবি করেন, একই সময়ে পাশের অন্যান্য উপজেলাগুলোতে মাত্র ১০ থেকে ১৫ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে, যা তিনি বৈষম্য হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘ওরা যে টাকাটা নিয়েছে, পারলে বলুক নেয় নাই।’

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪