| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

  • আপডেট টাইম: 31-05-2026 ইং
  • 9137 বার পঠিত
ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা–মাওয়া–খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী সোয়াদি ও ঝাটুরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী আল বোখারা পরিবহনের একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদযাত্রার ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ১০ জন আহত হয়েছেন, তবে কেউ গুরুতর আহত নন।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম চালানো হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪