সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন)। ভারতের একটি হাসপাতালে আজ বিকেল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশের অন্যতম বৃহৎ পরিবহন সংস্থা 'হানিফ এন্টারপ্রাইজ' (হানিফ পরিবহন)-এর কর্ণধার আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন। প্রতিষ্ঠানটি তার ভাই মো. হানিফের সাথে মিলে যৌথভাবে পরিচালনা করতেন তিনি। এছাড়া তিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি একাধিকবার গ্রেফতার হয়ে কারাবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
আল রাজীব/ আয়না নিউজ