| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬ মে থেকে বাংলাদেশিদের ভ্রমণ ভিসা দেবে ভারত

  • আপডেট টাইম: 02-05-2026 ইং
  • 98877 বার পঠিত
৬ মে থেকে বাংলাদেশিদের ভ্রমণ ভিসা দেবে ভারত

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালুর সুখবর মিলতে পারে। জানা গেছে, আগামী ৬ মে থেকে এই ভিসা কার্যক্রম স্বাভাবিক হতে পারে, যা দুই দেশের ভ্রমণ ও জনগণের যোগাযোগে নতুন গতি আনবে।

শনিবার (২ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় সরকারের এক প্রশাসনিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি মাসের মধ্যেই পর্যটক ভিসা চালু হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে।

ভারত-বাংলাদেশ সম্পর্ক বর্তমানে সরাসরি তত্ত্বাবধান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটিও কাজ করছে, যার নেতৃত্বে রয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি দুই দেশের সম্পর্ক দ্রুত স্বাভাবিক করার পক্ষে মত দিয়েছেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর প্রতিবেদনের ওপরও চূড়ান্ত সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে।

এ সম্ভাব্য সিদ্ধান্তের খবরে ভারতের কলকাতা শহরের পার্ক স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ব্যবসায়ীদের মধ্যে ইতোমধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তাদের মতে, বাংলাদেশি পর্যটকদের আগমন আবার শুরু হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

এর আগে, ৭ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফর করেন। সফরকালে তিনি ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন বলে জানা গেছে।

সব মিলিয়ে, ট্যুরিস্ট ভিসা চালুর এই সম্ভাবনা বাস্তবায়িত হলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হাফিজ/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪