| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীন ও ভারত থেকে এলো ৫৩ হাজার টন ডিজেল

  • আপডেট টাইম: 02-05-2026 ইং
  • 98367 বার পঠিত
চীন ও ভারত থেকে এলো ৫৩ হাজার টন ডিজেল

চীন ও ভারত থেকে ৫৩ হাজার টনের বেশি ডিজেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। দেশের জ্বালানি চাহিদা পূরণে এই আমদানি করা জ্বালানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে প্রাইড শিপিং লাইনের তথ্য অনুযায়ী, শুক্রবার (১ মে) বিকেলে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লিলা কিংস্টন’ ১৯ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করে। 

এরপর শনিবার (২ মে) ভোরে পানামার পতাকাবাহী আরেকটি জাহাজ ‘প্রাইভেট সোলানা’ ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে কুতুবদিয়া এঙ্করেজে পৌঁছায়।

সব মিলিয়ে দুটি জাহাজে এসেছে ৫৩ হাজার ৬০০ টন ডিজেল। প্রতিদিন গড়ে দেশের প্রায় ১২ হাজার ৫০০ টন ডিজেল চাহিদা অনুযায়ী, এই পরিমাণ জ্বালানি দিয়ে প্রায় চার দিনের চাহিদা পূরণ সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, বর্তমানে ডলফিন জেটি ও বহির্নোঙর মিলিয়ে মোট সাতটি জ্বালানি তেলবাহী জাহাজ বন্দরে অবস্থান করছে। এর মধ্যে একটি জাহাজ থেকে ইতোমধ্যে লাইটারিংয়ের মাধ্যমে তেল খালাস কার্যক্রম চলছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে ২০টি জাহাজের মাধ্যমে মোট ৬ লাখ ৫ হাজার টনের বেশি জ্বালানি তেল আমদানি করা হয়। চলতি মে মাসে ১ লাখ টন ক্রুড অয়েলসহ প্রায় ৬ লাখ টন জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন এই চালান দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে সহায়তা করবে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হাফিজ/আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪